সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর (FAQ)
আমি কি অর্ডার বাতিল করতে পারি?
পণ্য কুরিয়ারে হস্তান্তরের আগে আপনি যেকোনো সময় অর্ডার বাতিল করতে পারেন। ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে কাজ শুরু হওয়ার আগে জানালে বাতিল করা সম্ভব।
টাকা ফেরত পেতে কতদিন সময় লাগবে?
রিফান্ড রিকোয়েস্ট গ্রহণ করার পর আপনার দেওয়া বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে টাকা পৌঁছে যাবে।
রিটার্ন করার সময় কি ডেলিভারি চার্জ দিতে হবে?
যদি পণ্য ত্রুটিপূর্ণ হয় বা ভুল পণ্য পাঠানো হয়, তবে আমরা ফ্রি রিটার্ন গ্রহণ করি। তবে আপনি যদি পণ্য পছন্দ না হওয়ার কারণে রিটার্ন করতে চান, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে।
ডিজিটাল প্রডাক্টের ক্ষেত্রে কি রিফান্ড আছে?
ডিজিটাল পণ্য (যেমন: থিম, প্লাগইন বা লাইসেন্স কি) ডেলিভারি হয়ে গেলে তা সাধারণত রিফান্ডযোগ্য নয়। তবে কারিগরি সমস্যার সমাধান আমরা না দিতে পারলে রিফান্ড বিবেচনা করা হয়।